মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড় চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রাজনীতি

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও

মুরাদ খান, প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছু সংখ্যক নেতা কর্মীর আকস্মিক ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা। রোববার (১৭ মে) রাতে উপজেলার প্রধান প্রধান সড়কে উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছু সংখ্যক নেতা-কর্মীর আকস্মিক ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। রোববার (১৭ মে) রাতে উপজেলার প্রধান প্রধান সড়কে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ লীগের নেতা-কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সরাইল থানার প্রধান ফটকে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। 

এর আগে একই দিন  সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শেখ মো. মুন্নার নেতৃত্বে কিছু সংখ্যক নেতা-কর্মী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে শাহবাজপুর ব্রিজের নিকট গিয়ে মিছিল শেষ করে ।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না।  মিছিলের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন