মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড় চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
অপরাধ

সরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটক

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি কর্তৃক অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯জুন) ভোর ৫ টায় এ মালামাল আটক করা হয়। বাংলাদেশ বর্ডার গার্ড এর মহাপরিচালকের নির্দেশনা বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতী

A
admin@muktirkantho.com
২০ জুন
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটক
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি কর্তৃক অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯জুন) ভোর ৫ টায় এ মালামাল আটক করা হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড এর মহাপরিচালকের নির্দেশনা বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত দিয়ে মাদকদ্রব্য সহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল প্রবেশ ‍ ‌ করতে ‌কোনভাবেই যেন না পারে এরই ধারাবাহিকতায় সীমান্তে গোয়েন্দা নজরদারি ব্যাপক বৃদ্ধি করা হয়েছে।

জানা যায়, সরাইল ব্যাটালিয়ন এর অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে।সীমান্ত পিলার-২০১৪/২-এস হতে আনুমানিক-১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভাগলপুর নামক স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন তিন/ চার জন চোরাকারবারিকে মাথায় বস্তা নিয়ে ভারতের দিক থেকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথার বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান থেকে বিজিবি টহলদল-১,৮৫৬ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়।

আটকৃত পণ্যের বিবরণ ও মূল্য আটককৃত মালামাল মোবাইল ফোনের ডিসপ্লে-(১,৮৫৬ পিস)
যার আনুমানিক বাজার মূল্য ১,৩৯,২০,০০০/- (এক কোটি ঊনচল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা। আটককৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে ‍ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি ‍জানান।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন