মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড় চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
জাতীয়

সরাইলে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

মুরাদ খান,নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকায় বজ্রপাতে ছলিমউদ্দিন (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছলিমউদ্দিন জয়ধরকান্দি এলাকার নুরু মি

সরাইলে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান,নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকায় বজ্রপাতে ছলিমউদ্দিন (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছলিমউদ্দিন জয়ধরকান্দি এলাকার নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ফসলের মাঠ থেকে গরু আনতে যান ছলিমউদ্দিন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন