মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড় চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সারাদেশ

সরাইলে বাস উল্টে ৪ যাত্রী নিহত আহত ৩০

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস উল্টে ৪ যাত্রী নিহত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, একটি যাত্রীবাহী দিগন্ত পরিবহন বাস মাধবপুর থেকে ব্রাহ্

A
admin@muktirkantho.com
২০ জুন
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে বাস উল্টে ৪ যাত্রী নিহত আহত ৩০
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস উল্টে ৪ যাত্রী নিহত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, একটি যাত্রীবাহী দিগন্ত পরিবহন বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পথে বৈশামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস, নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
বিষয়টি নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন